ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দেড় লিটার কোমল পানীয় পান করে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২১
দেড় লিটার কোমল পানীয় পান করে তরুণের মৃত্যু
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন ২২ বছরের তরুণ; তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠান্ডা পানীয় পান করে ফেলেন তিনি। তার জেরেই  মৃত্যু হলো তার।

সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ কোমল পানীয় খাওয়ায় তার শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে ওই তরুণের।

২২ বছরের ওই তরুণের নাম জানা যায়নি। তবে দেড় লিটার ঠান্ডা পানীয় পান করার ঘণ্টা ছয়েক পর প্রবল পেটে ব্যথা নিয়ে বেইজিংয়ের চাওয়াং হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের জানান, গরম থেকে রেহাই পেতে তিনি একসঙ্গে দেড় লিটার কোমল পানীয় পান করেছেন।

হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে এত বেশি কোমল পানীয় পান করায় ওই তরুণের অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করেছিল। বিপুল পরিমান গ্যাসের কারণে যকৃতে অক্সিজেনের অভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও রক্তচাপ কমে গিয়েছিল তার।

চিকিৎসকরা ওই তরুণের সিটি স্ক্যানও করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের ব্যাপারটি ধরা পড়েছে। পাশাপাশি, ওই যুবকের যকৃতে আগে থেকেই সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি হওয়ার ১৮ ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!