ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রতিদিন গোসলে আপত্তি, অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ০০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রতিদিন গোসলে আপত্তি, অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক
প্রতীকী ছবি

একটি দাম্পত্য জীবনের করুণ পরিণতি হচ্ছে তালাক। দম্পতি যখন চরম অতিষ্ঠ হয় তখনই তালাকের ঘটনা ঘটে। কিন্তু এবার রোজ গোসলের আপত্তিতে নিয়মিত ঝগড়ার জেরে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন এক স্বামী। 

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এমন অদ্ভূত ঘটনা ঘটেছে।

দাম্পত্য সম্পর্ক বাঁচাতে স্বামীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে মহিলা সুরক্ষা সেল। কিন্তু অনেক চেষ্টার পরও কিছুতেই স্বামীকে বোঝানো সম্ভব হচ্ছে না। তার পরিষ্কার উত্তর ‘স্ত্রীয়ের সঙ্গে আর ঘর করা সম্ভব নয়।’

মহিলা সুরক্ষা সেলের পক্ষে জানা গেছে, ওই দম্পতির বছর দু’য়েক আগে বিয়ে হয়েছিল। মহিলা কাওয়াসি গ্রামের বাসিন্দা আর তার স্বামী চন্দৌস গ্রামের। তাদের একটি এক বছরের শিশু সন্তান রয়েছে। স্বামী তালাক দেওয়ার পর স্ত্রীই প্রথম সেলে অভিযোগ জানান।

ওই দম্পতির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল মহিলা সুরক্ষা সেলের পক্ষ থেকে। 

সেল জানায়, স্বামীর সঙ্গে ঘর করতে চাইছিলেন ওই মহিলা। কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। স্ত্রী গোসল করতেন না বলে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হত এই নিয়ে। যদিও এটা খুবই ছোট বিষয়। বিবাহবিচ্ছেদ হলে তাদের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করছি আমরা।

এখানেই শেষ নয়। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সেলের সাহায্য চেয়েছেন ওই স্বামীও।

যেহেতু এ ঘটনার মধ্যে কোথাও মহিলার বিরুদ্ধে হিংসা বা অপরাধের বিষয় নেই, তাই বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না মহিলা সুরক্ষা সেল। দম্পতিকে বুঝিয়ে মীমাংসা করা হবে বলে সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!