ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

লটারি জিতে ১৪ কোটি টাকা পেলেন অটোচালক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২১
লটারি জিতে ১৪ কোটি টাকা পেলেন অটোচালক
অটোচালক জয়পালান পি আর। ছবি: সংগৃহীত

অটোরিকশাচালক জিতলেন প্রথম পুরস্কার, আর তাতেই ভাগ্য বদলে গেল রাতারাতি। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে কার্যত সংগ্রাম করতে হতো তাকে; অথচ তিনি এখন কোটিপতি।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় অটোচালক জয়পালান পি আরের ভাগ্যটা এমনই। লটারিতে জেতা পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।

জানা গেছে, কেরালার ওই অটোচালক দিন দশেক আগে লটারির টিকিটটি কেটেছিলেন। গত সোমবার ওই লটারির ফল প্রকাশিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!