ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাড়ির দেয়ালে অদ্ভুত আওয়াজ, ১৪৯ বছরের রহস্যময় ফার্মহাউস নিয়ে আতঙ্কে নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ৬ আগস্ট ২০২১
বাড়ির দেয়ালে অদ্ভুত আওয়াজ, ১৪৯ বছরের রহস্যময় ফার্মহাউস নিয়ে আতঙ্কে নারী
ছবিঃ সংগৃহীত

শখ করে একটা ফার্মহাউস কিনেছিলেন এক নারী। কিন্তু কেনার কয়েক দিনের মধ্যেই বাড়ির দেয়াল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পান তিনি। যার কারণে আতঙ্কে সেই বাড়ি ছেড়ে পালানোর অবস্থা হলো তার। শেষমেশ এক তদন্তকারী দল এনে রহস্য উদঘাটন করতে গিয়ে চমকে ওঠেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাড়ির মালিক সারা উইভার নামের ওই নারী আমেরিকার পেনসিলভেনিয়ার বাসিন্দা। জীবনে যা অর্থ সঞ্চয় করেছিলেন, সব খরচ করে ১৪৯ বছরের পুরনো ফার্মহাউস কিনেছিলেন সারা।

দামে সস্তায় হলেও তার যে স্বপ্নপূরণ হয়েছে, তাতেই খুশি ছিলেন। কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হলো না। পরিবার নিয়ে ফার্মহাউসে বসবাস শুরু করার কয়েক দিনের মধ্যেই মাঝ রাতে বাড়ির দেয়াল থেকে অদ্ভুত আওয়াজ পেতে শুরু করেন তিনি। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফার্মহাউসের মালিক ক্রেতাকে বাড়ির সেই ভৌতিক আওয়াজের রহস্যটাও লুকিয়ে গিয়েছিলেন। পরে যখন একটি তদন্তকারী দল এসে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শুরু করে, তখনই তাদের চোখে আসে ফার্মহাউসের বাড়ির পিছনের দেয়ালে ৪ লক্ষ মৌমাছি বাসা বেঁধেছে। সেই মৌমাছির গুঞ্জনেই অদ্ভুত আওয়াজ হত বলে তদন্তকারীরা জনিয়েছেন। আর সেই আওয়াজ ভয় লাগার জন্য ষথেষ্ট ছিল।

জানা গেছে, ৩৫ বছর ধরে ওই ফার্মহাউসে মৌমাছির বাসা রয়েছে। ৪ লক্ষ মৌমাছিকে তাড়াতে গিয়ে ওই ব্যক্তির ৮ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!