ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

টাইট জিন্স পরার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২০, ২৬ মে ২০২১
টাইট জিন্স পরার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কিম
ছবি: কিম জং উন

উত্তর কোরিয়ায় স্কিনি ফিট বা টাইট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন দেশটির নেতা কিম জং উন। এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে টাইট জিন্স পরতে পারবেন না। তাছাড়া প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া।

পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্টেও। কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে।

সূত্র: সোর্সিং জার্নাল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!