ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১৮ বছরের কম বয়সীদের হিজাব নিষিদ্ধ করলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ১২ এপ্রিল ২০২১
১৮ বছরের কম বয়সীদের হিজাব নিষিদ্ধ করলো ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী নারীরা প্রকাশ্যে হিজাব পরতে পারবে না বলে দেশটির সিনেট একটি বিল পাস করেছে। এরপর থেকে কঠোর সমালোচনা শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ‘হ্যান্ডস অফ মাই হিজাব’ হ্যাশট্যাগও শুরু হয়েছে।

ফরাসি সরকার বলছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের সেক্যুলার ব্যবস্থাকে গতিশীল করা। তবে সমালোচকরা বলছে, মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করতেই এমন আইন আনছে ফ্রান্সের সরকার।

মুসলিম নারীরা সাধাণত মাথা ঢাকার জন্য যে স্কার্ফ ব্যবহার করে থাকে তাকে হিজাব বলে। তবে ফ্রান্সে কয়েক দশক ধরেই এটা বিতর্কের কারণ হয়ে দাড়িয়েছে। সম্প্রতি ফরাসি সরকার যে তথাকথিত ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী’ আইন আনতে চাচ্ছে তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ নিলো সিনেট।

গত ৩০ মার্চ প্রস্তাবিত এই বিলের একটি সংশোধনী অনুমোদন দেয় সিনেট। যেখানে বলা হয়, ১৮ বছরের কম বয়সীরা জনসম্মুখে ধর্মীয় কোনো চিহ্ন এবং এমন কোনো পোশাক পরতে পারবে না যার মাধ্যমে তাদের অবস্থান পুরুষের চেয়ে খাটো হয়ে যায়।

এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। এটি আইনে কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় পরিবর্তন এনে তা ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হবে। তবে এমন সংশোধনীর কড়া সমালোচনা শুরু হয়েছে। অনেকে এই আইনকে 'ইসলামবিরোধী আইন' বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একপেশে করা হচ্ছে বলে মন্তব্য করছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!