ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত শেষ করতে পারলেন না বেনসুদা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত শেষ করতে পারলেন না বেনসুদা
ছবি: ফাতু বেনসুদা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটারের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ফাতু বেনসুদাকে। তার স্থলে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলের এবং ইরাক-আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করছিলেন বেনসুদা। একারণে তার বিরুদ্ধে ক্ষেপে ছিল অভিযুক্তরা।

বেনসুদাকে যেন আইসিসির চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে জোর লবিং চালায় ইসরায়েল। তবে তার ওপর বেশি চড়াও ছিল যুক্তরাষ্ট্র।

Advertisement

গত বছর ট্রাম্প প্রশাসন ফাতু বেনসুদাকে কালো তালিকাভুক্ত করে তার সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যুদ্ধপরাধ তদন্তেরও সরাসরি বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার আইসিসির ১৩১টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনে ভোটাভুটিতে অংশ নেয়। এতে গোপন ব্যালটে নতুন চিফ প্রসিকিউটর নির্বাচিত হন ব্রিটিশ আইনজীবী করিম খান। এদিন তার পক্ষে ভোট পড়ে ৭২টি, যেখানে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ৬২ ভোট। আগামী নয় বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালনের সুযোগ পাবেন করিম খান।

জানা যায়, আইসিসির সাবেক চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদা গাম্বিয়ার নাগরিক। তিনি ২০১২ সালের ১৫ জুন আন্তর্জাতিক আদালতের গুরুত্বপূর্ণ ওই পদের দায়িত্ব নিয়েছিলেন।

২০১৯ সালের ডিসেম্বরে বেনসুদা প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছিলেন, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল যুদ্ধাপরাধ করে থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!