[ আন্তর্জাতিক ]
সিনেট থেকে পদত্যাগ করছেন কামালা হ্যারিস
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সিনেট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার দুইদিন আগে সোমবার তিনি পদত্যাগ করছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম জানান, কামালা হ্যারিসের মেয়াদে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকস প্যাডিলা। তিনিই হবেন ক্যালিফোর্নিয়ায় প্রথম লাতিন সিনেটর।
২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হন হ্যারিস। দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস হ্যারিস।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!