ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ২৫ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ৩১ ডিসেম্বর ২০২০
সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ২৫ নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে দেশটির ২৫ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বুধবার দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাসকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এ হামলা চালায়। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি দাবি  করছে, সন্ত্রাসীদের এ হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবিলায় সহযোগিতা চায়। শুরু থেকেই দেশ দুটি সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!