ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আসল ‘‌মোগলি’‌র খোঁজ মিলল জাকার্তায় 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ২ ডিসেম্বর ২০২০
আসল ‘‌মোগলি’‌র খোঁজ মিলল জাকার্তায় 
এলি

সারাদিন জঙ্গলে থেকে ঘাস-পাতা কিংবা কলা খেয়ে বেড়ায় ২১ বছর বয়সী এই যুবক। বাড়ির রান্না মুখেও তোলেন না তিনি। আর মা–বাবা ছাড়া অন্য কোনো মানুষ দেখলেই এক দৌড়ে জঙ্গলে চলে যায়। দেখতেও আর পাঁচজন সাধারণ যুবকের মতো নয়।

ডেইলি স্টার ইউকের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, জাকার্তার বাসিন্দা এলির স্বভাব পুরোটাই মোগলির মতোই।‌ ছোট থেকেই বিরল রোগে ভুগতে থাকা তার মা–বাবার ষষ্ঠ সন্তান। এর আগে পাঁচ সন্তান জন্মানোর পরই মারা গিয়েছিল।

আরো পড়ুন: বালিশ-বিছানা-কম্বল নিয়ে দিল্লির দরবারে কৃষকরা

তাই এলি তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই সন্তানই ছোট থেকে বিরল রোগে আক্রান্ত। লতাপাতা, কলা, ফল খেয়েই দিন কেটে যায়।

এলি

এলির মা জানান, এলি ছোট থেকেই কথা বলতে পারে না। সাধারণ মানুষের মতো খাবার পছন্দ করে না। কলা খেতেই তার ভাল লাগে। অন্য কিছুই পারে না। কেবল দৌড়াতে পারে।

মানুষ দেখলেই দৌড়ে পালায় এলি

তিনি আরো বলেন যে, কোনো মানুষকেই পছন্দ করেন না এলি। কেউ কাছে আসার চেষ্টা করলেই এক দৌড়ে বনের ভেতর পালিয়ে যায়। ওর পিছনে আমাকেও ছুটতে হয়। না হলে ছেলে কোনোদিন বাড়ি ফিরবে না। মাঝেমধ্যে সপ্তাহে ২৩০ কিলোমিটারও দৌড়ে ফেলে এলি।

ডেইলি-বাংলাদেশ/জেএস/টিআরএইচ
</> Code
eMythMakers
Meet Your Tech Partner
Custom Web & App Solutions
Let's Talk
</> Code
eMythMakers
Meet Your Tech Partner
Custom Web & App Solutions
Let's Talk
লিংক সফলভাবে কপি হয়েছে!