ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উড়ার দুই মিনিট পরই তাইওয়ানের যুদ্ধবিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    
প্রকাশিত: ১০:২৮, ১৯ নভেম্বর ২০২০
উড়ার দুই মিনিট পরই তাইওয়ানের যুদ্ধবিমান নিখোঁজ
ফাইল ছবি

তাইওয়ানের হুয়ালিয়েন বিমানঘাঁটি থেকে এফ-১৬ যুদ্ধবিমান ওড়ার দুই মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার এ ঘটনার পর বহরের সমস্ত এফ-১৬ বিমানের উড্ডয়ন স্থগিত করেছে তাইপে। 

তাইওয়ানের পূর্ব উপকূলীয়  হুয়ালিয়েন বিমানঘাঁটি থেকে ৪৪ বছর বয়সী একজন পাইলট এক আসনের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন। কিন্তু ১৮০০ মিটার উচ্চতায় ওঠার পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ ঘটনার পর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন প্রায় ১৫০টি এফ-১৬ জঙ্গিবিমানের উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেন।

পরে প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযান আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী সমস্ত এফ-১৬ বিমান পরীক্ষা করে দেখার জন্য বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। বিমান নিখোঁজের বিষয়ে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি। সূত্র- পার্সটুডে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!