ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ১৩ নভেম্বর ২০২০
এবার পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত
ছবি: সংগৃহীত

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে নারীদের পাশাপাশি এবার পুরুষের জন্যও জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত।

দেশটির রাজধানী নয়াদিল্লির একদল গবেষক দীর্ঘদিনে গবেষণার পর এই টিকা প্রস্তত করেছেন। তারা জানিয়েছেন, পুরুষদের জন্মনিয়ন্ত্রক এই টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পেট ও উড়ুর মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা। এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ক্লিনিক্যাল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে। ৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭ দশমিক ৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

আইসিএমআরের বিজ্ঞানী আর এস শর্মা বলেছেন, এই টিকা পুরোপুরি প্রস্তুত, এখন সরকার অনুমোদন দিলে তা বাজারে আনা হবে।

তিনি বলেন, বলা যেতে পারে, এটিই বিশ্বের প্রথম পুরুষ গর্ভনিরোধক। যদি এর দাম কিছুটা কম রাখা যায়, তবে অবাঞ্ছিত সন্তানসম্ভাবনা আটকানোর জন্য এটি অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে। বেশ কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষার পর প্রস্তুত হয়েছে এটি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!