ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২০
হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করলো ফিলিপাইন
ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবার্টন

ফিলিপাইনের এক নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ফিলিপাইন। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

২০১৪ সালে ফিলিপাইনের ওই নারী জেনিফার লডকে হত্যা করেন ২৫ বছর বয়সী ওই মার্কিন মেরিন সেনা ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবার্টনকে । সম্প্রতি ফিলিপাইনের এক আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। তবে তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ব্যুরো অব ইমিগ্রেশনের (বিআই) মুখপাত্র ড্যানা স্যানডোভাল জানান, স্থানীয় সময় সকাল ৯ টা ১৪ মিনিটে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন পেমবার্টন।

রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি -৪ কে তিনি জানান, বিমানবন্দরে যাওয়ার পথে পেমবার্টন মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন।

সূত্র- আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!