ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাবজিসহ শতাধিক অ্যাপের বিরুদ্ধে ভারতের কঠোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ২ সেপ্টেম্বর ২০২০
পাবজিসহ শতাধিক অ্যাপের বিরুদ্ধে ভারতের কঠোর সিদ্ধান্ত
পাবজিসহ শতাধিক অ্যাপের বিরুদ্ধে ভারতের কঠোর সিদ্ধান্ত।

ভারতে পাবজি, উইচ্যাটসহ জনপ্রিয় শতাধিক অ্যাপের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১১৮টি অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। এমনকি ভারতের অখণ্ডতার জন্য অ্যাপগুলো ঝুঁকিপূর্ণ। 

নিষিদ্ধ অ্যাপগুলোর তালিকা।

Advertisement

সম্প্রতি আবারো লাদাখে ভারত-চীনের সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই উইচ্যাট, বাইডু-র মত একাধিক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। 

এর আগে গালওয়ানে চিন-ভারত সংঘাতের পর দুই ধাপে ১০৬টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। প্রথম দফায় ৫৯টির পর দ্বিতীয় দফায় ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ছিল হেলো, টিকটক, বুউটি প্লাসের মতো জনপ্রিয় চীনা অ্যাপ। ওই সব অ্যাপের মাধ্যমে চীনের সার্ভারে ডেটা পাচারের অভিযোগ তুলে ভারত।

ভারতের প্রতিরক্ষা, নিরাপত্তাকেও নষ্ট করার আশঙ্কায় গত ২৯ জুন ৫৯টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আনা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তখন বলা হয়, এটি ডিজিটাল স্ট্রাইক।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!