ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এক স্যান্ডউইচের দাম ৩০ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ৩১ আগস্ট ২০২০
এক স্যান্ডউইচের দাম ৩০ হাজার টাকা!
পিবি-অ্যান্ড-জে রেস্তোরাঁর `গোল্ডেন গুস` স্যান্ডউইচ

একটি স্যান্ডউইচের দাম ৩৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৭০০ টাকা! এটিই পৃথিবীর সবচেয়ে দামি পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ। 

যুক্তরাষ্ট্রের শিকাগোর পিবি-অ্যান্ড-জে রেস্তোরাঁয় 'গোল্ডেন গুস' নামের এই স্যান্ডউইচটি পাওয়া যায়। এতে রয়েছে স্বর্ণরেণুর প্রলেপ। তবে সেটি অবশ্যই স্বাস্থ্য সম্মত। তাছাড়া জেলি তৈরি করা হয় সবচেয়ে দামি কিশমিশ দিয়ে। এতে আরো ব্যবহার করা হয় পৃথিবীর অন্যতম বিরল ধরনের মধু-মানুকা হানি। এক কথায়, স্যান্ডউইচটির সব উপাদানই দামি।

নিজেদের রেস্তোরাঁয় দুনিয়ার সবচেয়ে দামি স্যান্ডউইচ তৈরি করার ভাবনা থেকেই এটির বাস্তবায়ন করেছেন পিবি-অ্যান্ড-জে'র মালিক ভ্রাতৃদ্বয়- ম্যাথু ও জশ ম্যাকক্যাহিল।

তবে স্যান্ডউইচটি চাওয়া মাত্রই পাওয়া যায় না। এর জন্য অন্তত একদিন আগে অর্ডার করতে হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!