[ আন্তর্জাতিক ]
শান্তিরক্ষা মিশনে নারী সদস্য বাড়ানোর আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পরিচালিত শান্তিরক্ষা মিশনে নারী সেনা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মিশনে নারী-পুরুষের সমতা আনার লক্ষ্যে ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবও পাস হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বর্তমানে বিশ্বের ১৩টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। এসব মিশনে নিযুক্ত রয়েছে ৯৫ হাজার সেনা। তবে সম্প্রতি জরিপে দেখা গেছে, নিযুক্ত মোট সেনাদের মধ্যে মাত্র ৬ শতাংশ নারী। বিষয়টি তুলে ধরে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে অস্থায়ী সদস্য ইন্দোনেশিয়া। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
.png)
প্রস্তাবে শান্তিরক্ষা কার্যক্রমকে আরো বেশি কার্যকর ও অর্থবহ করে তোলার জন্য সদস্য দেশ, জাতিসংঘ সচিবালয় ও আঞ্চলিক সংস্থাগুলোকে মিশনে সামরিক ও বেসামরিক পদে আরো বেশি নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!