[ আন্তর্জাতিক ]
২০ বছর পর হারানো মানিব্যাগ ফিরে পেলেন মালিক
ছবি: সংগৃহীত
প্রায় ২০ বছর আগে নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন অ্যায়ারল্যান্ডের এক বাসিন্দা। সেই মানিব্যাগ সম্প্রতি তাকে ফিরিয়ে দিয়েছে দেশটির পুলিশ।
রাজধানী ডাবলিনের ট্যালাট কাউন্টির পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার এক ব্যক্তি পুলিশ স্টেশনে এসে খুঁজে পাওয়া রহস্যজনক একটি মানিব্যাগ জমা দিয়ে যান। মানিব্যাগটি বহু বছর ধরে চাপা পড়ে থাকায় জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল।
মানিব্যাগটির ভেতর একটি ভিসা ক্রেডিট কার্ড ও জুন ২০০১ সালের একটি স্টুডেন্ট আইডি কার্ড পাওয়া গেছে।
আরও পড়ুন> বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক হলেন জেফ বেজোস
পুলিশ জানিয়েছে, তারা কার্ডে থাকা তথ্য তাদের ডাটাবেসে সার্চ দিয়ে মানিব্যাগটির মালিককে খুঁজে পেয়েছেন এবং তার কাছে মানিব্যাগটি হস্তান্তর করেছেন।
এর ফলে প্রায় ২০ বছর আগে হারিয়ে যাওয়া মানিব্যাগটির রহস্যের ইতি ঘটলো।
সূত্র: ইউপিআই ডটকম
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!