ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ১৯ আগস্ট ২০২০
সিরিয়ায় বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত হয়েছেন। এছাড়া আরো ৩ সেনা আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফিরছিলো রুশ সামরিক বহর। সেসময়ে রাস্তায় থাকা বোমা বিস্ফোরণের কবলে পড়ে ওই বহরটি। মেজর জেনারেল নিহত হন।

এর আগে, গত সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে তুরস্ক-রাশিয়ার একটি টহলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক জঙ্গী গোষ্ঠী রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ওই হামলা চালিয়েছিলো বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিএইচএ।

বোমা হামলার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রাশিয়া। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না। কারণ রাশিয়ার মর্যাদার প্রশ্ন এটি।

সূত্র- ডেইলি সাবাহ

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!