টিকটক কেনার চেষ্টায় ওরাকল, উৎসাহ ট্রাম্পের
টিকটিকের পরিচালনা স্বত্ত্ব কেনার চেষ্টায় রয়েছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। আর চীনের মালিকানাধীন কোম্পানির অ্যাপটিকে কিনতে পারলে বিশাল অর্জন হবে বলে উৎসাহ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চীনা অ্যাপ টিকটক পরিচালনার স্বত্ত্ব কেনার দৌঁড়ে রয়েছে ওরাকল।
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া অ্যাপটির পরিচালনাকারী কোম্পানি বাইটডেন্সকে ৯০ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুবা টিকটকের ব্যবসা বন্ধের হুমকি দেন মার্কিন এ প্রেসিডেন্ট।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেনারেল আটলান্টিক ও সেকুয়া ক্যাপিটালের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ব্যবসার জন্য টিকটক কিনতে গুরুত্ব দিচ্ছে ওরাকল।
গত ফেব্রুয়ারিতে ওরাকলের সহযোগী প্রতিষ্ঠাতা ল্যারি ইলিসন নিজের ব্যক্তিগত গলফ কোর্স ও ক্যালোফোর্নিয়া রাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হাই প্রোফাইলের অর্থ সংগ্রহকারী ছিলেন।
গত সপ্তাহে হোয়াইট হাউস জানায়, বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণকারী মার্কিন সরকারের বিদেশি বিনিয়োগ কমিটি বলেছে, কোম্পানি বাইটডেন্সের উচিত আমেরিকায় টিকটকের পরিচালনা স্বত্ত্ব ৯০ দিনের মধ্যে বিক্রি করা।
এদিকে বাইডেন্স পরিচালিত টিকটিকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভাঙ্গার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন অভিযোগ অস্বীকার করেছে বাইডেন্স। কোম্পানিটির অভিযোগ, ব্যবহাকারীদের দ্বারা এটি অপব্যবহৃত হচ্ছে।
টিকটকের ওপর ওয়াশিংটনের আক্রমণ বেজিংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংঘর্ষ হিসেবে অনেকেই দেখছেন।
এছাড়া টিকটক কেনার প্রতিযোগিতায় রয়েছে মাইক্রোসফট। টুইটারও টিকটকের স্বত্ত্বাধিকারী কোম্পানি বাইডেন্সকে তার অ্যাপটি কেনার চেষ্টা করছে।