ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩০, ১১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি উড়ে গেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। খবর এনবিসি নিউজের।

বাল্টিমোর ফারায় বিভাগের দেয়া তথ্যমতে সোমবারের ওই বিস্ফোরণে একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র ব্লাইর অ্যাডামস বলেছেন, এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!