ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নেপালে ভূমিধসে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ৩০ জুলাই ২০২০
নেপালে ভূমিধসে ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নেপালের প্রত্যন্ত একটি গ্রামে ভারি বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন।

দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নেপালে মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে মোট মৃত্যুর সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে প্রত্যন্ত নরাহরিনাথ গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘুমের মধ্যেই এক পরিবারের সাত জন নিহত হন। এদের মধ্যে তিনটি শিশু ও তিন জন নারী রয়েছেন।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, একই গ্রামে দ্বিতীয় ভূমিধসে অপর একটি বাড়ি চাপা পড়ে আরো দুই জন নিহত হয়েছেন। ভূমিধসের পর ওই পরিবারের আরো তিন সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটিতে বন্যা ও ভূমিধসের বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিখোঁজ ও ৮৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এ সময় নেপালে নিয়মিতভাবেই বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!