[ আন্তর্জাতিক ]
দ্বিতীয় বিয়ে করতে মা, তিন মেয়ে ও স্ত্রীকে হত্যা
প্রতীকী ছবি
দ্বিতীয় বিয়ে করার জন্যে নিজের মা, তিন মেয়ে ও স্ত্রীকে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ এরইমধ্যেই তাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মিশরের এশিয়টে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ফার্মে কাজ করতেন। সেখানে এক বিবাহিত মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলাও এই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দেন এবং বলেন সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। আর এই কারণেই ওই ব্যক্তি এমন নৃশংস খেলায় মেতেছিল।
ওই ব্যক্তি তার নিজের মা, স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে ফেলে। সর্বশেষ চতুর্থ ছোট মেয়েকে হত্যা করতে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দিয়েছিল। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত ভেবে চলে যায় ওই ব্যক্তি। কিন্তু মেয়েটি সৌভাগ্যক্রমে বেঁচে যায়। ৫ জনকে হত্যা করার পর ওই ব্যক্তি বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পরে সেই বাসা থেকে মৃতদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু পুলিশ তার নাম ও বয়স প্রকাশ করেনি। গত কয়েক বছরে মধ্যে মিশরে এইরকম পারিবারিক খুনের ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!