যমজ বোনের বিরল চমক, ফলাফলের মার্কশিট হুবহু এক
জমজ বোন শুধু দেখতেই একই নয়, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই সাফল্য অর্জন করেছে জমজ বোন মানসি ও মান্য। সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলের মার্কশিটে দুই জনেরই হুবহু নম্বর এসেছে।
জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, জমজ বোন ইংরেজি ও কম্পিউটার সায়েন্সে প্রাপ্ত নম্বর ৯৮, পদার্থবিদ্যা, রসায়ন ও শারীরিক শিক্ষায় ৯৫ নম্বর পেয়েছেন। অর্থাৎ দুই জনই পেয়েছেন ৯৫.৮ শতাংশ নম্বর।
দুই যমজ বোনের এরকম সমান ফলাফলের ঘটনা বিরল। মানসি বলেন, সবাই আমাদের এক মনে করত। শুধু নাম দিয়েই আমাদের আলাদা করা যেত। আমরা ভাল ফলের আশা করেছিলাম। তাই অর্জন করতে পেরেছি।
.png)
দুই জনই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা করেছে। মান্য তো ভাবতেই পারছে না যে, দুই জনেই একই নম্বর পেয়েছে।
মান্য বলেন, দুই বছর আগে একবার আমি পড়েছিলাম যমজ বোন একই নম্বর পেয়েছে। কিন্তু এটা আমাদের সঙ্গে মিলে যাবে তা ভাবিনি।
মান্য রসায়নে ভাল ও মানসি পদার্থবিদ্যায়। দুই জনের মধ্যে চলত প্রতিযোগিতা। কিন্তু প্রতিযোগিতার এহেন ক্লাইমেক্স ওরা কখনো কল্পনা করতে পারেনি। দুই যমজ বোনের মার্কশিটও যমজ। সেখানে শুধু নামেরই পার্থক্য।