ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আফগান গোয়েন্দা দফতরে বোমা হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩, ১৪ জুলাই ২০২০
আফগান গোয়েন্দা দফতরে বোমা হামলায় নিহত ১১
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি ভবনে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। সরকারি কর্মকর্তাদের বরাতে এমনটা জানিয়েছে আল-জাজিরা। 

সোমবার সামাগান প্রদেশের রাজধানী আয়বাকে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) ভবনে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতি দিয়ে তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।

সামাগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি জানান, নিরাপত্তা বাহিনীর ১১ জনের মৃত্যু ছাড়াও বেসামরিক নাগরিসহ ৫৪ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!