[ আন্তর্জাতিক ]
দক্ষিণ আফ্রিকায় চার্চে হামলা, নিহত ৫
ছবি- সংগৃহীত
আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ আফ্রিকায় একটি চার্চে হামলার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির রাজধানী জোহানেসবার্গের অদূরে গুটেং প্রদেশে ঘটনা ঘটে। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে এ হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।

হামলার পর চার্চের ভেতর থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, ২০১৬ সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয়। ২০১৮ সালে এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!