[ আন্তর্জাতিক ]
প্রেমিকাকে খুন করতে ইউটিউব দেখে বানালেন অস্ত্র!
ছবি: সংগৃহীত
ভারতের রিজেন্ট পার্কে তরুণী খুনের তদন্ত এবার অবাক করে দিল তদন্তকারীদের। ইউটিউব থেকে ভিডিও দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত হালদার!
দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। শেষমেশ অস্ত্রের সমাধান দিয়েছে ইউটিউব। আর তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই মৃত্যু নিশ্চিত করতে কোপায় প্রিয়াঙ্কাকে।
জানা গেছে, লকডাউনের সময় পেশায় গাড়ির চালক জয়ন্তর বিশেষ কাজ ছিল না। তাই টাকার জন্য সে তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে ব্ল্যাকমেল করত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!