ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হন্ডুরাসে বড়দিন উদযাপনে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২৬ ডিসেম্বর ২০১৯
হন্ডুরাসে বড়দিন উদযাপনে ১৩ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। বেশিরভাগের মৃত্যু সড়ক দুর্ঘটনার ফলে হয়েছে বলে জানা গেছে।

বুধবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর- জিনহুয়া'র

সড়ক ও পরিবহণ ব্যবস্থার জাতীয় পরিদপ্তরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের বলেন, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই সব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের ৮ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

বেশিরভাগ দুর্ঘটনা কোমায়াগুয়া, বে আইল্যান্ডস ও সান্তা বারবারা এলাকায় ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ডিসেম্বর রাতে ৮ জন আতশবাজির কারণে মারা যায়।

পুলিশ রিপোর্টে জানা গেছে, বিভিন্ন অপরাধের কারণে একই সময়ে ২৭৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৪০ টি যানবাহনও আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!