ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘পাবজি’ গেমকে হারাম ঘোষণা করে ইন্দোনেশিয়ায় ফতোয়া জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ১৯ জুন ২০১৯
‘পাবজি’ গেমকে হারাম ঘোষণা করে ইন্দোনেশিয়ায় ফতোয়া জারি

তরুণ প্রজন্মের কাছে অল্প সময়ে দারুন জনপ্রিয়তা পাওয়া অনলাইন গেম পাজবি। এই গেম নিয়ে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ‘পাবজি’ ইসলাম অবমাননা করে এবং খেলোয়াড়দের সহিংস করে তোলে এমন অভিযোগ এনে ইন্দোনেশিয়ার আঁচে প্রদেশের উলামা কাউন্সিল গেমটি 'হারাম' বলে ফতোয়া জারি করেছে।

স্থানীয় সময় বুধবার(১৯ জুন)  তারা এই ফতোয়া জারির পাশাপাশি গেমটি নিষিদ্ধ করার জন্য তারা স্থানীয় সরকারকেও আবেদন জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই ফতোয়া অন্য কয়েকটি গেমের ওপরও জারি করা হয়েছে। তবে সেগুলোর নাম প্রকাশ করেনি উলামা কাউন্সিল।

আচেঁ উলামা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, আমাদের ফতোয়াতে বলা হয়েছে, পাবজি ও এ ধরনের গেম হারাম। কারণ, এগুলো সহিংসতা ছড়ায় এবং মানুষের আচরণে পরিবর্তন আনে।

তিনি আরও বলেন, এটি (পাবজি) ইসলামকে অবমাননা করে। আমরা দেখেছি শিশু, এমনকি প্রাপ্তবয়স্করাও এই গেমটির প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তারা এটা তাদের মোবাইল ফোনে সর্বত্র খেলছে। বিষয়টি আশঙ্কাজনক হয়ে পড়ছে।

মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় একমাত্র আঁচে প্রদেশে ইসলামি শরীয়া আইন কার্যকর আছে। এর আগে ইরাক, নেপাল ও ভারতের গুজরাট রাজ্যে বাস্তব জীবনে সহিংসতার আশঙ্কায় গেমটি নিষিদ্ধ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!