শনিবার (১৩ এপ্রিল) ফেসবুকে মার্ক জানান, ওহাইও অঙ্গরাজ্যের কোওলাউ রাঞ্চ এলাকার একটি ফার্মে বাছুরটি জন্মেছে।
.png)
‘কোওলাউ রাঞ্চে আমাদের নতুন দুগ্ধজাত গরু ব্রাউনি জন্মগ্রহণ করেছে! মেয়েরা তার নাম রাখতে চেয়েছিল ‘মিল্কমেকার’, কিন্তু আমি ভাবলাম, এটা বাড়াবাড়ি হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ‘ব্রাউনি’ নাম স্থির করেছে।
পোস্টে নতুন বাছুর এবং গাভীর ছবি এবং ভিডিও শেয়ার করেছে জাকারবার্গ। এতে তার অনুসারীরা ব্রাউনির জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।