ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

ভিডিও দেখে বলুন তো ঘোড়াটি কোনদিকে ঘুরছে 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১০:১৮, ২৩ মার্চ ২০২২
ভিডিও দেখে বলুন তো ঘোড়াটি কোনদিকে ঘুরছে 
ঘোড়ার ছবি। ছবি: সংগৃহীত

মাঝে মাঝেই বিভিন্ন ছোটখাটো ভিডিও বা ছবি ভাইরাল হয়, যা শেষ পর্যন্ত ধাঁধা তৈরি করে নজরে। আসলে ছবির মধ্যে এমন ধাঁধা তৈরি হয় যে সেই ছবির আসল রহস্যটা খুঁজে পেতে সময় লাগে। তেমনই এই ভিডিওটির ঘোড়া দিক পরিবর্তন ধাঁধা তৈরি করছে সাধারণ দর্শকদের চোখে।

ভিডিওটি ট্যুইটারে শেয়ার করা হয়েছে, যেটিতে শেয়ার করার সঙ্গে সঙ্গে ক্যাপশানে লেখা হয়েছে, দেখে বলুন তো ঘোড়াটি কোনদিকে ঘুরছে। আর সেটি নিয়েই ঝড় উঠেছে ট্যুইটার-সহ বিভিন্ন মাধ্যমে। আপনিও এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কেমন করে মগজে ধাঁধা লাগিয়ে দিচ্ছে এই ভিডিওটি।

বলতে পারেন, ঘোড়াটি কোনদিকে হাঁটছে। ঘড়ির কাঁটার দিকে না তার উল্টোদিকে। এই ভিডিওটির আগাগোড়াই দেখা যাচ্ছে, এটি একবার ডানদিকে ঘুরছে। তবে কোনদিক থেকে ঘোড়াটি ঘুরছে সেটিই চিহ্নিত করতে হবে। আর সেই কাজটি করতে গিয়েই বেজায় মুশকিলে পড়েছেন নেটিজেনরা।

কেউ বলেছেন, এটি একেবারে সাপের মতো চলছে। কেউ বলেছেন, কোনো একটি নির্দিষ্ট দিকে নয়, নিজের মতো, বারবার দিক পরিবর্তন করে চলেছে এটি। আগে এমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছিল। যেটিতে ব্যালেরিনা ভিডিও ভাইরাল হয়। ওটির নাম ছিল স্পিনিং ডান্সার। ২০০৩ সালে সেই ভিডিওটি তৈরি করা হয়েছিল।

  

ডেইলি-বাংলাদেশ/এসএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!