ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

৫২ সপ্তাহ ধরে একই নাম্বারের টিকিট কিনে কোটিপতি তরুণী

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২১
৫২ সপ্তাহ ধরে একই নাম্বারের টিকিট কিনে কোটিপতি তরুণী
৫২ সপ্তাহ ধরে একই নাম্বারের টিকিট কিনে কোটিপতি তরুণী। ছবি সংগৃহীত

অনেকেই ভাগ্য বদলের জন্য লটারির টিকিট কেনেন। কারো কারো ভাগ্য বদলেও যায় লটারি জিতে। কিন্তু তাই বলে টানা ৫২ সপ্তাহ ধরে লটারি জিততে টিকিট কিনে যাওয়ার ঘটনা বিরল। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার মিশিগানে। 

তবে তরুণীর নাম জানা যায়নি। শুধু জানা গিয়েছে তিনি ওকল্যান্ড কাউন্টির বাসিন্দা। মিশিগানলটারি.কম নামের একটি লটারি সংস্থা থেকে অনলাইনে টিকিট কিনতেন তিনি। ৫২ সপ্তাহ ধরে একই নাম্বারের লটারির টিকিট কাটতেন ওই তরুণী। তবে কোনো বারই পুরস্কার পেতেন না। অবশেষে পেলেন। তাও আবার ৫ কোটি টাকা।

সংবাদমাধ্যমকে তরুণী বলেন, ‘এক বছর আগে থেকে প্রতি সপ্তাহে আমি টিকিট কিনি। প্রতি বার একই নাম্বারের টিকিট কিনি। অনলাইনেই খেলা হয়। এই সপ্তাহে জ্যাকপটে আমার টিকিটের নাম্বার দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি। সঙ্গে সঙ্গে সংস্থায় ফোন করি। ওরা জানায়, আমি জ্যাকপট পেয়েছি।’

এরই মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে বলে জানিয়েছেন তরুণী। সেই টাকা দিয়ে কী করবেন তা এখনও ঠিক করেনি। তবে তার ইচ্ছে পরিবারের সঙ্গে বেড়াতে যাবেন। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!