ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

আইফোন দিয়ে কেক কাটলেন যুবক, ভিডিও ভাইরাল 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০২১
আইফোন দিয়ে কেক কাটলেন যুবক, ভিডিও ভাইরাল 
আইফোন দিয়ে কেক কাটলেন যুবক। ছবি সংগৃহীত

কেক কাটতে আইফোন বেছে নিলেন এক যুবক। নাম তার সুরেশ। সুরেশ ভারতের কর্ণাটকের বিজেপির সংসদ সদস্য বাসভরাজ দাদেসুগুর ছেলে। সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে।  

ওই ভিডিওতে দেখা যায়, বিএমডাব্লিউতে চড়ে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করতে যান সুরেশ। কর্নাটকের বেলারির একটি রেস্টুরেন্টে জন্মদিন উদযাপন তারা। সেখানেই এমন কাণ্ড ঘটান সুরেশ। আইফোন দিয়ে কেক কাটার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওই ছেলের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, মহামারির ভয়ে হাত না লাগিয়ে সুরেশ আইফোন দিয়ে কেক কাটতে পারে। আর ও নিজেই টাকা উপার্জন করে। ওই ঘটনার তীব্র সমালোচনা করে কংগ্রেসের কয়েকজন নেতা বলেন, যখন জীবন ও জীবিকা ঝুঁকির মুখে, অনেক মানুষ একবেলার খাবারের জন্য সংগ্রাম করছে, তখন এটা সম্পদের কুৎসিত প্রদর্শন।

 

A Karnataka BJP MLA’s son has stirred a controversy by cutting his birthday cake(s) using his iPhone pic.twitter.com/zht6HhD12X

— Soumya Chatterjee (@Csoumya21) September 3, 2021

 

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!