‘হ্যাকারদের হাত থেকে কীভাবে উদ্ধার করবো নিজের ইউটিউব অ্যাকাউন্ট?’ - অনেক কনটেন্ট ক্রিয়েটরই প্রশ্নটা করে থাকেন। আপনার যদি মনে হয় ইউটিউব অ্যাকাউন্টটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেক্ষেত্রে আপনি নতুন টুল সরাসরি ব্যবহার করতে পারেন YouTube Help Center-এর মাধ্যমে। সেখানেই আপনি একের পর এক নির্দেশ পাবেন অ্যাকাউন্ট রিকভার করার। নির্দেশনাগুলো ফলো করতে হবে।
প্রথমে গুগলে লগইন করতে হবে। এটাই কন্ট্রোল ফিরে পাওয়ার প্রথম ধাপ। বর্তমানে এই টুলটি শুধুমাত্র ইংরেজিতে ব্যবহার করা যাচ্ছে। এবং নির্দিষ্ট কিছু ক্রিয়েটরই এই ফিচারের সুবিধা পাবেন। যদি আপনি সেই তালিকায় নাও থেকে থাকেন, তাতে চিন্তিত হওয়ার কিছুই নেই। অনেক বড় পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এই ফিচারের সুবিধা পাবেন সকল ক্রিয়েটাররাই।
.png)
যারা এই মুহূর্তে এই টুলটি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কী করণীয়? ইউটিউবের পরামর্শ সেই সকল ক্রিয়েটররা যেন সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। এক্স হ্যান্ডেলে @TeamYouTube-এ মেসেজ পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।