ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ভিন্ন ডিজাইনের ‘আইফোন’ আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ২২ মে ২০২৪
ভিন্ন ডিজাইনের ‘আইফোন’ আনছে অ্যাপল
ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন ডিজাইনের আইফোন তৈরিতে কাজ করছে। এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানায়, বর্তমানে বাজারে থাকা ডিভাইসের তুলনায় স্লিমার বা পাতলা গঠনের আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন প্রো ম্যাক্সের তুলনায় নতুন ডিজাইনের ডিভাইসটির দাম বেশি থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন সেভেনটিনের সঙ্গে এটি বাজারে আসতে পারে। ডি টোয়েন্টি থ্রি কোডনেমে এ প্রকল্পের কাজ চলমান।

সূত্রের তথ্যানুযায়ী, কোম্পানি নতুন ডিভাইসের একাধিক ডিজাইনের পরীক্ষা চালাচ্ছে। ডিভাইসটিতে অ্যাপলের সবশেষ জেনারেশনের প্রসেসর এ নাইন্টিন থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Advertisement

চীনের বাজারে হুয়াওয়ে, অনরের পাশাপাশি বিশ্ববাজারে স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে অ্যাপল। বাজার সংশ্লিষ্টদের মতে, এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন এ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!