ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

অব্যবহৃত মোবাইল ডাটা পুরোটাই ফেরত পাবেন গ্রাহক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৫২, ১১ জানুয়ারি ২০২৪
অব্যবহৃত মোবাইল ডাটা পুরোটাই ফেরত পাবেন গ্রাহক
ফাইল ফটো

ডাটা (ইন্টারনেট) প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা ব্যবহারের যে সীমাবদ্ধতা (লিমিট) ছিল, তা তুলে নেয়া হয়েছে। এর ফলে অব্যবহৃত ডাটা ব্যবহারের কোনো লিমিট আর থাকলো না। যতটুকু ডাটাই গ্রাহক পান না কেন তা তিনি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এ সীমাবদ্ধতা তুলে নিয়েছে।

বিটিআরসি’র কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, অব্যবহৃত ডাটা পেতে গ্রাহককে আবারও একই প্যাকেজ কিনতে হবে। তাহলে যেটুকু ডাটা অব্যবহৃত থাকবে, তার পুরোটাই নতুন প্যাকেজে ক্যারি ফরোয়ার্ড হবে।   

Advertisement

এতদিন ৫০ জিবি পর্যন্ত অব্যবহৃত ডাটা একই প্যাকেজে ক্যারি ফরওয়ার্ড হতো। এখন গ্রাহকের যত ডাটাই অবব্যহৃত থাকুক, পুরোটাই গ্রাহক পাবেন এবং শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, মোবাইলফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ সংশোধন করেছে বিটিআরসি। চলতি বছরের শুরুতেই এ সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

সংশোধনীতে বলা হয়েছে, গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বোনাসসহ ক্যারি ফরওয়ার্ড হবে- যদি গ্রাহক আগের প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন মেয়াদ হলেও) কেনেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!