হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ নিয়ে ওই ইঞ্জিনিয়ারের টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। টুইটে তিনি দাবি করেছেন, তিনি যখন রাতে ঘুমান সেই সময় তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।
তিনি বলেন, আমি যখন ঘুমাচ্ছিলাম, তখন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। সকাল ৬টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, তখনও এই কাজ চালিয়ে যাচ্ছিল মেসেজিং প্ল্যাটফর্মটি। কী হচ্ছেটা কী এসব?
.png)
টুইটটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে হোয়াটসঅ্যাপ। তার বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে এবং বিষয়টির জন্য অ্যানড্রয়েডকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি অ্যানড্রয়েডের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।