[ তথ্য প্রযুক্তি ]
ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার উপায়
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মাঝে মধ্যেই অনেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নানা কারণেই এমন ইচ্ছা তৈরি হতে পারে। মানুষের এই চাহিদাকে গুরুত্ব দিয়েই ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করার অপশন রাখা হয়েছে, যা আবার পরে চাইলে অ্যাকটিভ করে প্ল্যাটফর্মটিতে ফিরে আসা যায়।
ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট থাকার সময় অন্য কেউ আপনার প্রোফাইল দেখতে পারবে না। কিছু তথ্য যেমন যে ম্যাসেজগুলো আপনি আপনার ফেসবুক বন্ধুদের পাঠিয়েছেন, তা দেখা যাবে। এমনকি কমেন্ট ও পোস্ট আপনার নামসহ দেখতে পাবে।
ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাকটিভেট কার যায় যেভাবে-
.png)
* ফেসবুকের ওপরের ডানদিকে যে ‘ডাউন’ তীরচিহ্নটি আছে, সেটিতে ক্লিক করুন।
* ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি সিলেক্ট করুন। তারপর সেটিংস লেখাটিতে গিয়ে ক্লিক করুন।
* বাম পাশের কলামে থাকা ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ লেখাটিতে ক্লিক করুন।
* এর পর ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিশন’ লেখাটিতে ক্লিক করুন।
* ‘ডিঅ্যাকটিভেশন অ্যাকাউন্ট’ লেখাটি বেছে নিন। তারপর ‘কনটিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেশন’ অপশনে ক্লিক করুন। এর পর ফেসবুক আপনার এই নির্দেশটি পালনের আগে আপনার কাছ থেকে নিশ্চিত হতে চাইবে। ধাপগুলো অনুসরণ করুন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!