মাস্ককে টপকে ফের শীর্ষ ধনী জেফ বেজোস
অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। অন্য বিষয় তো বাদই দিলাম, প্রায়ই বিশ্বের সবচেয়ে সেরা ধনী হয়ে শিরোনাম হন। আবারও তাই হলো; এবার টেসলা প্রধান ইলন মাস্ককে টপকেছেন তিনি।
মঙ্গলবার টেসলার শেয়ার মূল্য কমেছে ২.৪ শতাংশ। এতে ইলন মাস্কের সম্পদ কমেছে ৩৯০ কোটি ডলার। ফলে ৫৭ বছর বয়সী জেফ বেজোস আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা পেয়েছেন।
ফোর্বস-এর রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, ইলনের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের তিনি এগিয়ে গেলেন।
গত বছরের অগাস্টে প্রথম ব্যক্তি হিসেবে মোট সম্পদ ২০ হাজার মার্কিন ডলার পেরিয়েছে বেজোসের। এর আগে ২০১৮ সালে বিশ্বের শীর্ষ এই ধনীর ব্যক্তিগত সম্পদ পেরিয়েছিল ১৫ হাজার কোটি ডলার।
টেসলার শেয়ার মূল্য বাড়তে থাকায় জানুয়ারিতে তালিকার শীর্ষে উঠেছিলেন ৪৯ বছর বয়সী মাস্ক। এর আগ পর্যন্ত ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন বেজোস।
প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন ইলন মাস্ক। চলতি বছর পর্যন্ত বেশ কয়েকটি বড় মার্কেটের কেন্দ্র ও সামনের দিকে দেখা গেছে ইলন মাস্ককে। তবে ইলন প্রতিদিনই নতুন নতুন চম দেখাচ্ছেন, আবারও তাকে সামনে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।