ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দেশে ১৬ কোটির বেশি মোবাইল সংযোগ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ১৯ ডিসেম্বর ২০২০
দেশে ১৬ কোটির বেশি মোবাইল সংযোগ
দেশে মোবাইল সংযোগ বেড়েছে। ছবি: সংগৃহীত

গত পাঁচ মাস ধরে দেশে মোবাইল সংযোগ বেড়েই চলেছে। নভেম্বরে দেশে মোবাইল সংযোগ বেড়েছে প্রায় ৩ লাখ।

বিটিআরসি’র তথ্যমতে, নভেম্বরে দেশে মোবাইল সংযোগ হয়েছে ১৬ কোটি ৮৩ লাাখ ৬৭ হাজার। অক্টোবের যা ছিল  ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার। ওই মাসে ৯ লাখ ৬০ হাজার সংযোগ বেড়েছিল।

নভেম্বরে গ্রামীণফোনের সংযোগ ছিল ৭ কোটি ৮১ লাখ ২৯ হাজার। এছাড়া রবির ৫ কোটি ৫ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫০ লাখ ১৫ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ৩১ হাজার সংযোগ হয়েছে।

Advertisement

এর আগে অক্টোবরে গ্রামীণফোনের ৭ কোটি ৮১ লাখ ২১ হাজার, রবির ৫ কোটি ৪ লাখ ১৩ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১৮ হাজার সংযোগ ছিল।

করোকালের প্রথম প্রথম চার মাসে মোবাইল সংযোগ কমে গিয়েছিল। তবে করোনার ধাক্কা কাটিয়ে জুলাই থেকে সংযোগ বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে অপারেটরগুলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!