ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ মিলল পুকুরে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯, ১৪ মার্চ ২০২০
ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ মিলল পুকুরে
ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ

চাঁদপুরের মতলব উত্তরে ইব্রাহিম (৪০) নামে এক ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত ব্যক্তি ইন্দুরিয়া গ্রামের আবুল পাটোয়ারীর ছেলে। 

মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সত্যতা জানা যাবে। তবে তার শরীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে গত কয়েক দিন আগে ইব্রাহিম তার নিজের ইজিবাইক বিক্রি করে দিয়েছেন। তাকে হত্যা করে ওই টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে তার পরিবারের দাবি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!