[ জাতীয় ]
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে করোনায় আক্রান্ত ডা. নাহিদকে
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাইদ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এক ক্ষুদে বার্তায় ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি জানান, হেলিকপ্টার রাত ৮টায় যশোর থেকে রওনা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে বিএএফ বেস বাশারে অবতরণ করবে।
ডা. নাহিদ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!