ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শিশুর গ্যাস্ট্রিকের সমস্যা হলে করণীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ৯ জানুয়ারি ২০২১
শিশুর গ্যাস্ট্রিকের সমস্যা হলে করণীয়
শিশুর গ্যাসের সমস্যা হয়ে পেট ব্যথা হতে পারে

বর্তমানে সাধারণ সমস্যাগুলোর অন্যতম হয়ে দাঁড়িয়েছে গ্যাস্ট্রিক। ঘরে ঘরে ছেলে বুড়ো সবারই এই সমস্যা দেখা দেয়। ছোট্ট শিশুরাও বাদ যায় না। মায়ের বুকের দুধ, ফিডারের দুধ, অতিরিক্ত কান্না করার সময় পেটে প্রচুর বাতাস ঢোকে গ্যাসের সমস্যা হয়।

আবার শিশুর মা যেসব খাবার খায়, তাতে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এ ছাড়া বাইরে ভাজাপোড়া, চিপস, চকলেটসহ মুখরোচক খাবার খেলেও বাড়ন্ত শিশুদের পেটে গ্যাস হতে পারে। 

অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে শিশুর শরীর বেশ পীড়াদায়ক হয়ে ওঠে। গ্যাসের সমস্যার কারণে শিশু অনবরত কান্নাকাটি করতে থাকে। কেননা বলে বোঝানোর মতো বয়স তার এখনো হয় নি। তবে কয়েকটি লক্ষণ দেখেই আপনি বুঝবেন শিশুর গ্যাস্ট্রিকের সমস্যা। যেমন- ঢেকুর তোলা, অস্থিরতা, পেট ফোলা, কান্না, বায়ু ত্যাগ, তলপেট শক্ত হওয়া। 

আরো পড়ুন: নিমিষেই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে ভেষজ পাতা

এই সময় যা করবেন-  

> শিশুকে মায়ের দুধ বা ফিডারে দুধ সঠিক পদ্ধতিতে পান করাতে হবে। পান করানোর সময় খেয়াল রাখতে হবে যেন শিশুর মাথা তার পেটের চেয়ে কিছুটা ওপরের দিকে থাকে। 

> শিশুর পেট আলতো করে ম্যাসাজ করতে পারেন। এতে শিশুর পেট থেকে গ্যাস বের হওয়া ত্বরান্বিত হবে। এ ছাড়া শিশুর কান্না দ্রুত থামাতে হবে। 

> শিশুর পেটের অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!