ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শীতে কোষ্ঠ্যকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ৬ জানুয়ারি ২০২১
শীতে কোষ্ঠ্যকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়
ছবি: কোষ্ঠকাঠিন্যের সমস্যা

প্রায় কমবেশি সবাই কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যায় ভোগেন। এটি বেশ যন্ত্রণাদায়ক সমস্যা। শীতের সময়টাতে এই সমস্যায় বেশি ভুগতে হয়। কেননা এই সময় ভাজাপোড়া খাবার বেশি খাওয়া হয়। এছাড়াও ঠাণ্ডার কারণে পানি কম খাওয়া। সবজি কম খাওয়া অনেক বেশি রিচফুড খাওয়া এই সমস্যার কারণ হতে পারে।

অনেকের টয়লেটে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন তারা। মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয়, অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলে। খুব সহজ কিছু নিয়ম মানলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেগুলো-  

> প্রচুর পানি পান করুন। শীতে পানি খাওয়া যদিও অন্য সময়ের তুলনায় অনেক কম হয়। তারপরও এই সমস্যা থেকে বাঁচতে একটু পর পর পানি অল্প করে পানি পান করুন। সঙ্গে তরল এবং যথেষ্ট আঁশযুক্ত খাবার খান। গোটা শস্য, শাকসবজি, ফলমূল যেমন বেল, পেঁপে ইত্যাদি হলো আঁশযুক্ত খাবার।

> দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন।

> মল চেপে না রাখার অভ্যাস করা এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলার অভ্যাস গড়ে তোলা।

> পানির সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। এছাড়াও অ্যালোভেরা কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ কাজে আসে।

> কফি, পিৎজা, ফাস্ট ফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে। চকলেট, ভাজাপোড়া, লাল মাংস (গরু, খাসি ইত্যাদি), চিপস, প্রচুর চিনিযুক্ত বেকারি খাদ্য যেমন কেক, পেস্ট্রি কেক এবং আয়রন ক্যাপসুল, কাঁচাকলা ইত্যাদি কম খাওয়াই ভালো।

> এতেও উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন বা ব্যবহার করা যায়। তবে এগুলো বেশি পরিমাণে বা নিয়মিত সেবন করা অনুচিত। কারণ এতে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!