ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

হবিগঞ্জে নয় উপজেলাকে হলুদ ও সবুজ জোন ঘোষণা 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭, ১৫ জুন ২০২০
হবিগঞ্জে নয় উপজেলাকে হলুদ ও সবুজ জোন ঘোষণা 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে দুইটি উপজেলাকে হলুদ জোন ও সাতটি উপজেলাকে সবুজ জোন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

রোববার রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত সিলেট বিভাগ স্বাস্থ্য পরিচালক বরাবরে একপত্রে এ জোন চিহ্নিত করা হয়। এর মধ্যে জেলায় সব চেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী থাকায় চুনারুঘাট ও বাহুবল উপজেলাকে হলুদ জোন দেখানো হয়েছে। 

এছাড়াও হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলাকে সবুজ জোন ঘোষণা করা হয়েছে। 

Advertisement

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল জানান, উপজেলার মোট জনসংখ্যা ও গত ১৪ দিনের করোনা আক্রান্ত রোগীর সংখ্যার উপর ভিত্তি করে এলাকা ভিত্তিক জোন ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এছাড়াও এরইমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ চুনারুঘাট ও বাহুবল উপজেলায় আপাতত ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যানবাহন ও জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!