ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গানেই প্রকাশ ভালোবাসার! এখনো কি মিথিলাকে মনে পড়ে তাহসানের?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১, ৭ মার্চ ২০২০
গানেই প্রকাশ ভালোবাসার! এখনো কি মিথিলাকে মনে পড়ে তাহসানের?
ফাইল ছবি

দূরে তুমি দাঁড়িয়ে/ সাগরের জলে পা ভিজিয়ে/ কাছে যেতে পারি না/ বলতে আজ পারি না/ তুমি আমার এখনও। গান ধরেছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান। গানটি তিনি তার প্রাক্তন স্ত্রী মিথিলার উদ্দেশ্যে গেয়েছেন কিনা তা জানা নেই। তবে গানের কথাগুলি শুনলে যেকোনো শ্রোতারই মন ছুঁয়ে যায়। তাহসানের গাওয়া এই গানের মাঝেই ভিডিওতে ভেসে উঠল মেয়ে আইরার সঙ্গে তাহসানের ছবি। 

সম্প্রতি, ‘বিডি প্রপার্টি’র ইউটিউব চ্যানেলে ‘তারার বাড়ি’ অনুষ্ঠানের একটি পর্ব প্রকাশিত হয়েছে। সেই পর্বের এবারের অতিথি ছিলেন  তাহসান খান। যেখানে তার ফ্ল্যাটের ভিতরের বিভিন্ন আসবাবপত্র নিয়ে বিস্তারিত জানিয়েছেন শিল্পী নিজেই। পুরা ভিডিওটিতে তাহসান রহমান খান তার বাড়ির ড্রইং রুম থেকে দেওয়ালে সাজিয়ে রাখা বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি, বাড়ির মধ্যে থাকা ছোট্ট মিউজিক স্টুডিও সবই ঘুরিয়ে দেখিয়েছেন। শুনিয়েছেন, তার পিয়ানো কেনার স্বপ্ন পূরণের কথা। 

ভিডিওটির শেষেদিকে তাহসান যে গানটি গেয়েছেন তা মন ছুঁয়ে যায়। তাহসানের গলায় শোনা গেল, সামনে তুমি দাঁড়িয়ে / কারোর হাত জড়িয়ে / হাতটা ধরতে পারিনা / কাছে টানতে পারিনা / তোমার হাতে আজ অন্য কেউ...

Advertisement

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর ‘মেমোরিস-কল্পতরুর গল্প’ নাটকটি ইউটিউবে মুক্তি পায়। তারপরই তাহসান সোশ্যাল মিডিয়ায় লেখেন, কাজ নিয়েই বাঁচতে চাই। ভাইরাল হয়ে যায় তাহসান রহমান খানের ওই পোস্ট। অনেকেই মন্তব্য করতে থাকেন সৃজিত-মিথিলার বিয়ের কারণেই এই পোস্ট করেছেন তাহসান। যদিও এবিষয়ে তিনি নিজে মুখ খোলেননি।

‘বিডি প্রপার্টি’র ‘তারার বাড়ি’র পর্বের তাহসান খানের ভিডিওটি:-

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!