ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফিক্সিং কাণ্ডে আরো দুই ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৭ নভেম্বর ২০১৯
ফিক্সিং কাণ্ডে আরো দুই ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে আবারো আলোচনায় উঠে এসেছে স্পট-ফিক্সিং। কর্ণাটক প্রিমিয়ার লিগের একের পর এক উঠে আসছে ফিক্সিংয়ে তথ্য। কয়েকদিনের ব্যবধানে গ্রেফতার হয়েছেন ভারতীয় দুই ক্রিকেটার নিশান্ত সিং শেখাওয়াত ও এম বিশ্বনাথান। এবার গ্রেফতার হলেন আরো দুই ক্রিকেটার।

ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হয়েছেন কর্ণাটকের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সিএম গৌতম ও তার সতীর্থ আবরার কাজি। পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের কর্ণাটক প্রিমিয়ার লিগের ফাইনালে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা। ফাইনালে হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্স মুখোমুখি হয়েছিল। সিএম গৌতম ছিলেন বেল্লারির অধিনায়ক। তার সতীর্থ ছিলেন আবরার কাজি।

কর্ণাটক ও গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন গৌতম। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও মাঠে নেমেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!