ইনকা সভ্যতা বর্তমান পেরু, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা ও চিলির একটি বড় অংশ জুড়ে বিস্তৃত ছিল। ১৫ শতকে দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় এ সভ্যতার বিকাশ ঘটে।
ইনকাদের স্থাপত্যশৈলীর অসাধারণ নিদর্শন হলো- মাচু পিচু (মাচু পিচু শব্দের অর্থ- প্রাচীন পর্বত)। সাম্রাজ্য জুড়ে ইনকাদের তৈরি সড়কের নাম ছিল ইনকা ট্রেইল। ইউনেস্কো মাচু পিচুকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করে ১৯৮৩ সালে। এটিকে আধুনিক সপ্তাশ্চর্য হিসেবে ঘোষণা করা হয় ২০০৭ সালের ৭ জুলাই।
.png)