এ প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে, যা দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রফতানির সুযোগ সৃষ্টি করবে।
এই অবস্থায় কারো সংগ্রহে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী অলংকার থাকলে তা প্রদর্শনীতে নিয়ে আসার অনুরোদ জানিয়েছে বাজুস। এজন্য আগামী ২০ জানুয়ারির মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
.png)
এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে (০১৩১৪৫৫৯৭৭৩ ও ০২৫৮১৫১০১২ নম্বরে) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।