ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের প্রাচীনতম কচ্ছপ জোনাথনের ১৯১তম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ২ ডিসেম্বর ২০২৩
বিশ্বের প্রাচীনতম কচ্ছপ জোনাথনের ১৯১তম জন্মদিন
ছবি: সংগৃহীত

বিশ্বে বেঁচে থাকা সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কচ্ছপ জোনাথনের ১৯১তম জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। যদিও জোনাথনের প্রকৃত বয়স স্পষ্ট নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ১৮৮২ সালে আফ্রিকার সেশেলস কাউন্টি থেকে যখন সেন্ট হেলেনা দ্বীপে তাকে আনা হয়, তখনই তার বয়স হয়েছিল অন্তত ৫০ বছর। জনাথন তার প্রজাতির ১৫০ বছরের গড় আয়ু অতিক্রম করেছে।

জোনাথন হলো নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। সেন্ট হেলেনা দ্বীপে বসবাস জোনাথনের। 

জনাথানের দীর্ঘদিনের পশু চিকিৎসক জো হোলইনস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা এবং চোখে ছানি পড়ার পরও তার ক্ষুধা কিন্তু আগের মতোই আছে। একটি ছোট্ট দল প্রতি সপ্তাহে এটিকে হাত দিয়ে ফল ও সবজি খাওয়ায়। এটি শুধু তার ক্যালরির পরিপূরক নয়, বরং খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং নানা উপাদানের জোগান দেয়।

Advertisement

পশু চিকিৎসক জো আরো বলেন, জোনাথন সূর্যের আলো পছন্দ করে। তবে বেশি গরম পড়লে তাকে ছায়ায় নিয়ে যাওয়া হয়। আর ভালো দিনে সে সূর্যস্নান উপভোগ করে। সে খোলস থেকে বের হয়ে আসে। লম্বা গলা ও পা ছড়িয়ে রোদের উত্তাপ শুষে নেয়। আর শীতের দিনে ঝরে পড়া পাতার নিচে বা কাটা ঘাসের নিচে ঠাঁই নিয়ে থাকে।

গত বছর জোনাথনের জন্মদিনে তার প্রিয় খাবারগুলো দিয়ে কেক তৈরি করা হয়েছিল। আশা করা যায়, তিন শতাব্দীর সাক্ষী হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়ানো জোনাথন সুস্থ জীবন পাবে ও ভালো খাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!