ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

লম্বা চুল কিংবা ১২৭ ঘণ্টা নাচ, ২০২৩ সালের কিছু বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৩
লম্বা চুল কিংবা ১২৭ ঘণ্টা নাচ, ২০২৩ সালের কিছু বিশ্বরেকর্ড
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে সেসব মানুষের নাম ওঠে, যারা পৃথিবীর মধ্যে ইউনিক কিছু করেন। যা সবার চেয়ে আলাদা কিংবা সবাইকে ছাপিয়ে গেছে এমন কিছু। বছরের বিভিন্ন সময়ই জানানো হয়- গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বিশ্বের কোন প্রান্তে কী কী রেকর্ড তৈরি হয়। সেই তালিকা থেকে কিছু ঘটনা জেনে নেয়া যাক-

১২৭ ঘণ্টা ধরে নাচ: ১৬ বছরের সৃষ্টি সুধীর জগতাপ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তার নাচ দিয়ে। সে একটানা ১২৭ ঘণ্টা নাচ করেছে। মে ২৯ থেকে ৩ জুন পর্যন্ত সে নেচেছে এই রেকর্ড বানানোর জন্য। 

সবচেয়ে লম্বা চুলের নারী: ভারতের উত্তর প্রদেশের এক নারী পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের ব্যক্তির রেকর্ড করেছেন। স্মিতা শ্রীবাস্তব নামক এই নারী ১৪ বছর বয়স থেকে তার চুল বাড়াচ্ছেন। ৪৬ বছরে এসে তার চুলের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৭ ফিট ৯ ইঞ্চি। 

Advertisement

বিশ্বের সবচেয়ে বড় কার্ডের কাঠামো: ১৫ বছরের একটি ছেলে বিশ্বের শিব থেকে বড় কার্ডের কাঠামো বানিয়েছে। কলকাতার অর্ণব দাগা ১ লাখ ৪৩ হাজার কার্ড দিয়ে বিভিন্ন জিনিস বানিয়েছে। রাইটার্স বিল্ডিং থেকে শহীদ মিনার, সেন্ট পল ক্যাথিড্রাল, ইত্যাদি স্থাপত্য বানিয়েছে সে।

সবচেয়ে ছোট কাঠের চামচ: ভারতের বিহারের একজন শিল্পী বিশ্বের সব থেকে ছোট কাঠের চামচ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এটির দৈর্ঘ্য মাত্র ০.০৬ ইঞ্চি। এই বিষয়ে জানানো হয়েছে কাঠের চামচ বানানো সোজা হলেও এত ছোট কাঠের চামচ বানানো মুখের কথা নয়। বরং সেটা কঠিন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!